মন
আমি তোমারি মধ্যে
আমাকে খুঁজিয়া পাই।
তোমারি নয়ন দুটি
এ কথা বলিয়া যায়।
এমনে রূপখানি
পেলে কোথায় তুমি
সুন্দর মুখখানি
শরমে মরিয়া যায়।
আঁখি পাতে কাজল
দোলানো এ অচল
রুনুঝুনু বাজে
পাদুকা যুগল।
বিনুনি কেস মাঝে
বেল ফুলের সাজে
গন্ধ বাতাস ময়
ভাসিয়া ভাসিয়া কয়।
মনেরি দেয়ালে
সবারই আড়ালে
ভালবাসি যদি
কিসের ভয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন